বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শ্রীদেবীর খুনের পেছনে দাউদ ইব্রাহিমের হাত

বিনোদন ডেস্ক :


সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুশোকে সবাই যখন পাথর, তখনই স্বাভাবিক নাকি খুন, তা নিয়ে রহস্য ঘনীভূত হলো। এ ধরনের তথ্য ভক্তদের কাছে রীতিমতো শক। এ পরিস্থিতিকে আরো ঘোলাটে করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। শ্রীদেবী কেবল খুনই হননি, এর পেছনে দাউদ ইব্রাহিমের যোগসাজশ আছে বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

সাংসদ বলেন, প্রসিকিউশন কি বলে, এখন সেটাই দেখার বিষয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলোর কোনো ধারাবাহিকতা নেই। শ্রীদেবী কখনও মদ ছুঁয়ে দেখেননি। তাহলে তার শরীরে কীভাবে অ্যালকোহল মিলল? তখন সিসিটিভি’র কী হয়েছিল? মিডিয়ার আগেই পৌঁছে গেলেন ডাক্তাররা, আর বলে দিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে!

প্রসঙ্গত, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় শ্রীদেবীর রক্তে অ্যালকোহল পাওয়া গেছে। দুর্ঘটনাবশত ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে দুবাই পুলিশ। সব কাজ সারার পর দুবাই পাবলিক প্রসিকিউশন ছাড়পত্র দিলে তবেই তারকার মরদেহ ভারতে আনা যাবে।

শ্রীদেবীর মৃত্যু নিয়ে মন্তব্য করছিলেন এই নেতা। এক পর্যায়ে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দাউদ ইব্রাহিমের সঙ্গে সিনেমার অভিনেত্রীদের অবৈধ সম্পর্কের দিকটিতেও আমাদের আলোকপাত করতে হবে।

সূত্র : এই সময়

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০