সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে মাদ্রাসার শিশুছাত্রের ওপর অমানবিক নির্যাতন, শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : 


লক্ষ্মীপুরে শাহিন আলম নোভেল (৯) নামের এক মাদ্রাসা ছাত্রকে অমানবিকভাবে পিটিয়ে গুরুতর জখম করেছে একই মাদ্রাসার পাষন্ড শিক্ষক মো. ফয়সাল। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পড়ালেখায় অমনোযোগী হওয়ার অভিযোগে শিশু নোভেলকে শারীরিকভাবে নির্মম নির্যাতন চালানো হয়েছে। ঘটনার পর আহত ছাত্রকে মুমূর্ষু অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বুধবার দুপুরে স্থানীয় চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারীসহ শিশুটির অভিভাবকরা ঘটনার বিচার ও প্রতিকার চেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। পরে ইউএনও দুইপক্ষকে দুপুরে তার কার্যালয়ে ডেকে নেন এবং অভিযুক্ত শিক্ষক ঘটনা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু নির্যাতিত শিশুর বাবা হাজী লিটন বিচারের দাবিতে অটল থাকায় ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান ভুক্তভোগীদের আইনী পদক্ষেপের কথা জানান।

গত মঙ্গলবার লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনীতে আল মঈন ইসলামী একাডেমীতে বর্বর এমন ঘটনা ঘটে। কিন্তু শিশুটির বিক্ষুব্ধ পরিবার তাৎক্ষনিক থানায় অভিযোগ করে রাজনৈতিক প্রভাব ও তদবিরের চাপে আইনী কোন সহায়তা না পাওয়ায় তারা ইউএনওর কাছে এ অভিযোগ করেন বলে জানানা। তাদের অভিযোগ, আল মঈন ইসলামী একাডেমীতে এরআগেও এক ছাত্রকে হত্যাসহ এ পর্যন্ত প্রায় অর্ধশত ছাত্রকে একই কায়দায় অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে আল মুঈন ইসলামী একাডেমীর প্রধান ও মাদ্রাসার সুপার বশির আহম্মেদ ঘটনাটি অমানবিক দাবি করে বলেন অভিযুক্ত শিক্ষক ফয়সালকে বরখাস্ত করাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্যাতিত শিশু নোভেল সদর উপজেলার চররুহিতা ইউপির ৪নং ওয়ার্ডের মুজিব উল্যা হাজী বাড়ির, প্রবাসী হাজী লিটনের ছেলে এবং আল মঈন ইসলামী একাডেমীর ৩য় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930