সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

খালেদা; তারেক এতিমের টাকা আত্মসাতকারী দুর্নীতিবাজ : লক্ষ্মীপুরে বিমান ও পর্যটনমন্ত্রী (ভিডিওসহ)

আকাশবার্তা ডেস্ক :


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, ‘খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দুর্নীতিবাজ এবং এতিমের টাকা আত্মসাতকারী। তিনি (খালেদা) এতিমদের টাকা মেরে এখন জেলে আছেন।’

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘নৌকায় ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসবে দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিতে আগামী সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান মন্ত্রী।’

বৃহস্পতিবার (৮মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

এ সময় জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক কাজী সোলায়মানসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে চন্দ্রগঞ্জ ও হাজিরপাড়া ইউনিয়নের ১ হাজার গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০