সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বিমানবন্দরে সারপ্রাইজ ভিজিটে মন্ত্রী শাহজাহান কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (১২মার্চ) :


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি গতকাল রাত নয়টায় এক সারপ্রাইজ ভিজিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যান। তিনি বন্দরের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং যাত্রীদের সাথে কথা বলেন। এ সময় সিঙ্গাপুরগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীরা বোর্ডিং কার্ড দিতে অত্যধিক বিলম্বের কথা মন্ত্রীকে জানান। মন্ত্রী এয়ারলাইন্সের কর্তব্যরত কর্মকর্তাকে জিজ্ঞেস করলে তিনি লোকবল সংকটের কথা জানিয়ে  এ রকম ঘটনা আর না হবার অঙ্গীকার করেন।

যাত্রীরা মন্ত্রীর এরকম ঝটিকা সফরে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের ভিজিট হলে বিমান বন্দরের কর্মকর্তারা আরও সজাগ থাকবে এবং এয়ারলাইন্সগুলো যাত্রীসেবার ব্যাপারে আরও মনোযোগি হবে। সিভিল এভিয়েশনের মেম্বার অপারেশন এয়ার কমোডোর মুস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930