সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সফিক উল্যাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান, দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন, আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, সহকারি প্রধান শিক্ষক মুনছুর আহমেদ, চন্দ্রগঞ্জ পূর্ববাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল চত্তর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলাইয়ারপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খাঁন, আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম, আমানউল্যাহপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকন, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক নূরহোসেন মাসুদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য ফরহাদ হোসেন, দাতা সদস্য মঈন উদ্দীন, সদস্য আবুল কালাম, নুরহোসেন মানিক, কাজী আলাউদ্দিন, আমানউল্যাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান হীরণ, আলাইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষায় মেধাতালিকা ১২ জন, জেএসসি ২০১৭ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন, এসএসসি ২০১৭ জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন এবং জাতীয় সঙ্গীতে ৫ জনসহ সর্বমোট ৪৩টি পুরস্কার প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930