সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয়ে মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক :


ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মার্চ) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ থানা রোডস্থ নবনির্মিত প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় দেশ, জাতির কল্যাণসহ নির্যাতিত মানুষের বন্ধু হিসাবে সাংবাদিক সমাজের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক মো. মহসিন, ডা. আব্দুল কাদের বাহার, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, প্রেসক্লাবের সহ-সভাপতি অহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, প্রচার সম্পাদক সাহাদাৎ হোসেন দিপু, কার্যনির্বাহী সদস্য আব্দুন নূর, সিনিয়র সদস্য মো. মহসীন, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন,  প্রমুখ।

অনুষ্ঠানে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের খতিব হাফেজ মাওঃ মো. আলতাফ হোসেন, চন্দ্রগঞ্জ উত্তর বাজার জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওঃ মো. আবুল হোসেন, ইউনিয়ন পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওঃ মো. রেদোয়ান হোসেন ও মাওঃ মো. আব্দুল হাই উপস্থিত ছিলেন। পরে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওঃ মো. আবুল হোসেন।

এ দিকে ১৪ মার্চ লক্ষ্মীপুর জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক ভিশন-লক্ষ্মীপুর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও র‌্যালির আয়োজন করা হয়। কেক কাটা ও দোয়া শেষে অতিথিবৃন্দ দৈনিক ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930