সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রামগতিতে র‌্যাবের ওপর হামলার মামলায় ৪ জন গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের রামগতিতে র‌্যাবের ওপর হামলার ঘটনায় মামলায় ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা। এর আগে ভোর রাতে রামগতির বয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চর গাজী ইউনিয়নের বাসিন্দা মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আব্দুল খালেক (৩৫), মৃত নজির আহমেদের ছেলে মো. মহসিন (৫০), গোলাম মোস্তফার ছেলে মো. শেখ ফরিদ (২৫), ও আবদুল গফুরুরের ছেলে আবদুল হাই (৩০)।

প্রসঙ্গত, ৪ জানুয়ারি উপজেলার চরগাজী ইউনিয়নের তেগাছিয়া এলাকায় র‌্যাবের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের চার সদস্য আহত হন। ঘটনার পরের দিন ৫ জানুয়ারি ৫শজন কে আসামি করে মামলা দায়ের করে র‌্যাব।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930