সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ প্রতিদিন পাঠকের হৃদয়ে স্থান পেয়েছে : লক্ষ্মীপুরের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :


বাংলাদেশ প্রতিদিন প্রচার সংখ্যায় শীর্ষে। প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করেছে পত্রিকাটি। এ উপলক্ষে শুক্রবার (১৬ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজন করা হয়েছে বর্ষপূর্তি পালন অনুুষ্ঠানের। প্রথমে র‌্যালি, এরপর আলোচনা সভা ও কেককাটা। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় বলেন, অল্প কথায় বাংলাদেশ প্রতিদিন অনেক সংবাদ পরিবেশন করে। এতে জানার আগ্রহ বা চাহিদা পূরণে পত্রিকাটি পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, বিএমএ জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন সাধারণ মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। তারা আরো বলেন, লক্ষ্মীপুরের সংবাদকর্মীরা ভালো রিপোর্টিংয়ে অন্যান্য জেলার চেয়ে অনেক এগিয়ে। এখানে কতিপয় হলুদ সাংবাদিকের বিচরণ থাকলেও ভালো মানের সাংবাদিকের অভাব নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930