সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চবি’তে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

কাজী আশিকুর রহমান, চবি প্রতিনিধি :


শনিবার (১৭ই মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশের নেতৃত্বে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল টিপুসহ ভার্সিটি ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মিলাদ শেষে আবু তোরাব পরশ বলেন, “বাংলাদেশ তথা পুরো দুনিয়ার রাজনীতিতে শেখ মুজিবুর রহমান ছিলেন উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি বর্তমান শিশু কিশোরদেরকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরন করার আহবান জানান এবং ছাত্রলীগ নেতাকর্মীদেরকে জামাত-শিবিরের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেন।” এরপর পথশিশুদেরকে নিয়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
কেএআর/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930