সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে মেঘনার চরে শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে লঞ্চ

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে মেঘনার মোহনায় শতাধিক যাত্রী  নিয়ে  গ্রীণ ওয়াটার-৫ নামের বরিশালগামী একটি লঞ্চ আটকা পড়েছে। শনিবার সকালে স্থানীয় মেঘারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নদীতে মাছ ধরার বেশ কয়েকটি ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্ঘটনা কবলিত লঞ্চ গ্রীণ ওয়াটার-৫ এর মাষ্টার (চালক) শাওন মিয়া জানান, মজু চৌধুরীর হাট থেকে যাত্রী নিয়ে বরিশালে যাওয়ার পথে ঘন কুয়াশায় নদীপথ দেখা  না যাওয়ায় লঞ্চটি চরে উঠে যায়। দুপুর ১২টা পর্যন্ত লঞ্চটি উদ্ধারে পাম্প মেশিন দিয়ে পানি সেচের মাধ্যমে মাটি পিচ্ছিল করে চর থেকে নদীতে নামানোর চেষ্টা চালাতে দেখা গেছে সংশ্লিষ্টদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930