সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিশ্বমানের এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে হবে বিমানকে : মন্ত্রী শাহজাহান কামাল

আকাশবার্তা ডেস্ক, ঢাকা (২০ মার্চে) :


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, বর্তমান সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশ যে ধারায় এগিয়ে যাচ্ছে সে ধারাবাহিকতায় বিমানকেও বিশ্বমানের একটি এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তিনি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য বিমানের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার দুপুরে বিমানের প্রধান কার্যালয় ‘বলাকায়’ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এর কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন শিল্পের উন্নয়নে আকাশপথের গুরুত্ব উপলদ্ধি করেই জাতির জনক ১৯৭২ বাংলাদেশ বিমান প্রতিষ্ঠা করেছিলেন। ন্যাশনাল ফ্ল্যাগ ক্যরিয়ার হিসেবে বিমানকে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই যাত্রীসেবা এবং পণ্য পরিবহনে বিমানকে তৎপর থাকতে হবে। বর্তমানে বিশ্বব্যাপি আকাশপথে যাত্রীর উল্লম্ফন ঘটেছে সেটা বিবেচনায় নিয়ে নতুন নতুন গন্তব্যে বিমানকে ফ্লাইট চালুর উদ্যোগ নিতে হবে এবং এটি করতে পারলে জাতীয় অর্থনীতিতে বিমান আরও সক্রিয় অবদান রাখতে সক্ষম হবে।

মতিবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, বিমান বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী। স্বাগত বক্তব্য রাখেন, বিমানের এমডি মোসাদ্দিক আহমদ।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930