সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চবি’তে প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষক সংকট চরমে, শিক্ষার্থীদের অসন্তোষ

কাজী আশিকুর রহমান, চবি প্রতিনিধি :


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। এ বিভাগে ২৪ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছে মাত্র ৮ জন। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ বিভাগটি।বায়োলজির মাদার সাবজেক্ট হওয়া সত্বেও তাদের বায়োলজি অনুষদে নেই। নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ। যার ফলশ্রুতিতে মাঝে মাঝে শিক্ষক থাকলেও ক্লাস নেওয়া সম্ভব হয় হয়না। এর ফলশ্রুতিতে সেশন জট লেগেই থাকে।

জানা গেছে, অনার্স শেষ করতেই এ বিভাগের শিক্ষার্থীদের প্রায় ৭-৮ বছর সময় লেগে যায়। বিগত ৫ বছরের মধ্যে কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি বিভাগটিতে।

এ ব্যাপারে বিভাগটির চেয়ারম্যান প্রফেসর ড. গাজী আসমত বলেন, “আসলে আমাদের সমস্যা অনেক।যার কারণে সেশন জট নিরসনের ব্যাপারটি  আন্তরিকতা থাকলেও, সমাধান হচ্ছেনা।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এ বিভাগের যাত্রা শুরু হয়। এর মধ্যে অবহেলিত বিভাগগুলোর মধ্যে অন্যতম প্রাণীবিদ্যা বিভাগ।

জানা গেছে, প্রতিদিন এক বা দুইটি ক্লাস করানো হয়।তাও মাঝে মাঝে সম্ভব হয়ে উঠে না। এ নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছে তীব্র ক্ষোভ বিরাজ করছে।তাদের দাবি অচিরেই সমস্যাটি নিরসনের উদ্যোগ নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেএআর/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930