সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর ইউএনও’কে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের কার্যালয়ে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রেসক্লাবের পক্ষথেকে বক্তব্য রাখেন, ক্লাবের সভাপতি মো. আলী হোসেন। বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় বিদায়ী ইউএনও’র আন্তরিক সহযোগিতার কথা স্মৃতিচারণ করেন তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে বিদায়ী ইউএনও সাংবাদিকদের জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়।

বিদায়ী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, প্রচার সম্পাদক সাহাদাৎ হোসেন দিপু, সিনিয়র সদস্য জাহিদুর রহিম ও কাজী মাকসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুন নূর ও রাকিব হোসেন আপ্র।

বিদায়ী ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতায় আমি অনেক ক্ষেত্রে সাহস নিয়ে অনেক অসাধ্য সাধন করেছি। তিনি বলেন, লক্ষ্মীপুরে কর্মরত তৃণমূল সাংবাদিকরা অনেক বিচক্ষণ। আমি আজীবন লক্ষ্মীপুরের কথা মনে রাখব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031