সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রেমিকাকে বিয়ে করছেন মুমিনুল হক

ক্রীড়া ডেস্ক :


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় মুমিনুল হক বিয়ে করতে যাচ্ছেন। ২০১৯ সালে বিয়ে করবেন তিনি। জাতীয় একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেন,‘বিয়ে তো করতেই হবে একদিন। আল্লাহর ইচ্ছাতে আগামী বছরই বিয়ের কাজটি সেরে ফেলবো। দুই পরিবারের পক্ষ থেকেই কিছুদিন আগে এনগেইজমেন্ট সম্পূর্ণ হয়েছে।’

মুমিনুলের স্ত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা ফারিহা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, ব্যবস্থাপনা বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। পারিবারিক আয়োজনে ইতিমধ্যে দুজনের বাগদান সম্পূর্ণ হয়েছে।

পাত্রীর সঙ্গে প্রেম নিয়ে এই ক্রিকেট তারকা বলেন,‘আমিই তাকে পছন্দ করেছি। পরে আমার পরিবার থেকে সব কিছু ঠিক করেছে। সে এবার মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে দ্বিতীয় বর্ষে অনার্স পড়ছে। সবার দোয়া করবেন যেন জীবনের বাকিটা সময় ভালো ভাবেই কাটাতে পারি।’

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930