সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ভাবীর চুমুতে বিয়ে ভেঙ্গে গেলো দেবরের

এক্সক্লুসিভ ডেস্ক : 


বেচারি ভাবী! নিজের দেবরের বিয়ের দিনে ভালোবেসে তাকে একটা চুমু দিয়ে সবার চক্ষুশুলে পরিণত হতে হল। বিয়ে তো ভেঙ্গে গেলই, এমনকি কনেপক্ষ বরযাত্রীদের ধরে দিল আচ্ছা করে ধোলাই।উত্তর প্রদেশের আলীগড় জেলার খায়ের রোডের একটি পার্টি ভেন্যুতে বৃহস্পতিবার রাতে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই পরিবারের পাঁচ শতাধিক অতিথি সেখানে উপস্থিত ছিলেন। মহাধুমধামে চলছিল সবকিছু। এ সময় বরের ভাবি খুবই উত্তেজিত হয়ে পড়েন।

অনুষ্ঠানে বেশ কয়েকবার দেবরকে জড়িয়ে ধরেন তিনি। এমনকি কনের পরিবারের সদস্যদের সামনেই বরকে চুমু দিয়ে বসেন। বরকে ফ্লোরে টেনে নিয়ে নাচতে বাধ্য করেন তিনি। বেশ ঘনিষ্ঠ অবস্থায় তারা নাচানাচিও করতে থাকেন। কিন্তু বিষয়টি একেবারে পছন্দ হয়নি কনের। এই দেখে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। কনের পরিবারও একই ক্ষোভ প্রকাশ করেন। তারা শুধু বরযাত্রীদের মারধরই করেনি, বরকেও আটক করে রাখেন।

সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে পরিচয় হয়েছিল বিয়ের বর-কনের। এরপর প্রণয় থেকে পরিণয়। কিন্তু সেই পরিণয়ের চূড়ান্ত মুহূর্তটি সুখকর হলো না বরের ভাবির কারণে! বিয়ের অনুষ্ঠানে কনে ও তার পরিবারের সামনে দেবরকে চুমু খাওয়ায়ই যত গণ্ডগোল।

সেখানে উপস্থিত ছিলেন- আলীগড়ের মেয়র শকুন্তলা ভারতী। তিনি বলেন, ‘বরকে কনে পক্ষের লোকজন ঘিরে রেখেছিল। মনে হচ্ছিল তিনি কারাগারে রয়েছেন। এ সময় দুইপক্ষের মধ্যে বেশ কথা কাটাকাটি হচ্ছিল। বিষয়টি আমি মীমাংসা করে দিই। কিন্তু এটি খুব দুঃখের বিষয় যে, বর পক্ষকে কনে ছাড়াই বাড়ি ফিরতে হয়।’

শকুন্তলা ভারতী পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য পুলিশকে খবর দেন। আলীগড়ের দিল্লি গেট জোনের এক পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি ব্যক্তিগতভাবে সমাধানের উপায় খুঁজে বের করছেন তারা। এ ব্যাপারে বিস্তারিত কিছু বলার সময় আসেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031