শনিবার ৬ই জুন, ২০২৬ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মহান স্বাধীনতা দিবসে চন্দ্রগঞ্জে আ.লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ।

সোমবার বিকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় গণমিলনায়তনের মঞ্চে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিঠন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা ও খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মাসুদ, জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক আরজু, ছাত্রলীগ নেতা শাহপরান শাকিল ও এম মাসুদুর রহমান মাসুদ, চন্দ্রগঞ্জ থানা তরুণলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁর যোগ্য উত্তরসূরী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুদা-দারিদ্রমুক্ত উন্নত দেশ হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০