সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে শিশুছাত্রীকে ধর্ষণের চেষ্টায় শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে ৭ বছরের শিশুছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক আব্দুল জলিল প্রকাশ সুলতান হুজুরকে আটক করেছে পুলিশ। রোববার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এ সময় ভিকটিমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এরআগে ওই ইউনিয়নের পশ্চিম চরমনসা শিক্ষা কেন্দ্রের শিশুছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করে এলাকাবাসী।

স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক বাদল জানান, শিশুছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন হুজুর আব্দুল জলিল। এ সময় উত্তেজিত এলাকাবাসী তাকে (হুজুর) আটক করে মারধরের চেষ্টা চালায়।

খবর পেয়ে ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মানিকসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হুজুর ও ভিকটিমকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। এদিকে ভিকটিমের মা’ তার সন্তানের নির্যাতনের ঘটনার বিচার দাবি করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930