সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কবি রফিকুল ইসলাম প্রিন্সের সন্মাননা অর্জন

বিশেষ প্রতিনিধি :


বাংলাদেশ লেখক পরিষদ সম্মেলন-২০১৮ ও সন্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা টিসার্স ট্রেনিং কলেজের হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আন্তর্জাতিক কবি ও কথাসাহিত্যিক মাজহারুল ইসলাম পারভেজের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিতি ছিলেন, মুক্তিযুদ্ধের কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল, কবি-কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ড. ডিএম ফিরোজ শাহ, কবি ও ছড়াকার মাহমুদ বুলবুল, কবি-কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধের লেখক বাদল মেহেদী, কবি ও ছড়াকার আসলাম প্রধান, প্লানসেট কবি ও লেখক কাপ্তান নূর, কবি ও কথাসাহিত্যিক আনোয়ার হোসেন বাদল, কবি ও কথাসাহিত্যিক প্রিন্সিপাল মাসুদ আলম বাবুল, কবি-কথাসাহিত্যিক-সাংবাদিক ও সম্পাদক মাহফুজার রহমান, কবি ও সম্পাদক মোরাই রাশেদ, কবি-কথাসাহিত্যিক ও সাংবাদিক সৈয়দা রুখসানা জামান সানু, কবি-কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহুল রাজ, কবি-কথাসাহিত্যিক ও সাংবাদিক সরদার ফাতিমা জহুরা ময়না, কবি ও কথাসাহিত্যিক বদরুল আলম, কবি ও কথাসাহিত্যিক জাফর পাঠান, কবি ও কথাসাহিত্যিক সামাদ জোয়ারদার, কবি ও কথাসাহিত্যিক আবুল কালাম আজাদ, কবি ও কথাসাহিত্যিক শাহ আলমগীর, কবি মো. জসিম উদ্দিন ভূঁইয়া ও আন্তর্জাতিক সাহিত্য-ব্যক্তিত্ব সৈয়দ মাজহারুল পারভেজ প্রমুখ। এ অনুষ্ঠানে নোয়াখালীর কৃতি সন্তান কবি রফিকুল ইসলাম প্রিন্সসহ ২০ জনকে সাহিত্য সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কবি রফিকুল ইসলাম প্রিন্স ১৯৯৪ সালের ১ আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তরুণ এ কবি দশম শ্রেণিতে অধ্যয়নকালে লেখালেখি শুরু করেন। তার লেখা প্রথম কবিতা ছাপা হয় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। এরপর আর থামেনি তরুণ এ কবির কলম। ইতিমধ্যে কবির রচিত সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তরুণ এই কবির একক কাব্যপ্রন্থ ‘জন্মভূমি’ প্রকাশিত হয় ২০১৮ একুশে গ্রন্থমেলায়।

কবি রফিকুল ইসলাম প্রিন্স সাহিত্য কৃতিত্বের স্মারক স্বরূপ বাংলাদেশ কাব্যচন্দ্রিকা একাডেমি স্বর্ণপদক, নোয়াখালী পৌরসভা বাংলাদেশ সৃজন সাহিত্য সম্মেলন ২০১৬ সাহিত্য সন্মাননা, নোয়াখালী পৌরসভা সম্মেলন ২০১৬ সাহিত্য সন্মাননা পদকে ভূষিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031