সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান বিধ্বস্ত

আকাশবার্তা ডেস্ক :

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিখোঁজ হওয়া বিমানটি বিধ্বস্ত হয়েছে। নাম প্রকাশ না করা একটি সূত্রের বরাত দিয়ে আজ রোববার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে।

ইন্টারফ্যাক্স জানায়, কৃষ্ণ সাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পেয়েছে একটি উদ্ধারকারী দল। টিইউ-১৫৪ বিমানটিতে ৯১ জন আরোহী ছিলেন।

এর আগে রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, কৃষ্ণ সাগরের তীরবর্তী অবকাশ শহর সোচি থেকে বিমানটি আকাশে উড্ডয়ন করে। উড্ডয়নের অল্প সময়ের ব্যবধানে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে বিমানটি আকাশে ওড়ে। ২০ মিনিটের মাথায় বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

অসমর্থিত খবরে বলা হয়, বিমানটি সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে যাচ্ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930