সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
উদ্ধারকৃত স্কুলছাত্রের ফাইল ফটো

কমলনগরে চারদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের চারদিন পর স্কুলছাত্র সান্তাল ইসলাম শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার হাজিরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। শুভ চরফলকন গ্রামের পাটোয়ারী বাড়ির মো. সবুজের ছেলে ও হাজিরহাট মিল্লাত একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, শুক্রবার (৩০ মার্চ) বিকালে শুভ নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিন (২ এপ্রিল) ঘটনাস্থলের আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা একটি দোকানঘরের চালার উপরে উঠে মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন বলেন, খেলতে গিয়ে কিংবা আম পাড়তে গিয়ে দোকানঘরের চালার ওপরে উঠলে বিদ্যুতের তারে জড়িয়ে শুভর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930