সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আকাশবার্তা ডেস্ক :


খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নেতৃত্বে মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, অহিদুর রহমান, এডভোকেট সোহেল মাহমুদ, মো. কামরুল ইসলাম, সদর উপজেলার যুবদলের সভাপতি খালেদ মো. আলী কিরন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভুলু, যুবদল নেতা সামছুল আজম মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হাসান সোহেল, পৌর ছাত্রদলের সভাপতি এডভোকেট মোসাদ্দেক হোসেন বাবর, ছাত্রদল নেতা আবদুর রহমান, রেজাউল হোসেন আকবর প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930