বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ভুলের কারণে পেছালো এইচএসসি’র ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা

আকাশবার্তা ডেস্ক :


ভুলবশত প্রশ্নপত্র প্রকাশ হয়ে যাওয়ায় সোমবারের (২৩ এপ্রিল) এইচএসসি’র ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ‍এ পরীক্ষা আগামী ১৪ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার একথা জানিয়েছেন।

জানা গেছে, আজ রোববার এইচএসসি’র ভূগোল প্রথম পত্রের পরীক্ষা ছিল। এদিন নেত্রকোনা জেলার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরে ভুলটি বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয়। আজ বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একইসঙ্গে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষাটি নেওয়ার জন্য শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন জানিয়েছেন, দুর্গাপুরের একটি কেন্দ্রে ভুলবশত: প্রথমপত্রের বদলে দ্বিতীয়পত্রের প্রশ্নের সিলগালা করা খাম খোলা হয়। খামের ভেতর আগামীকালের (সোমবার) ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেখে তা আবার বন্ধ করা হয়। স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি জানার পর তাৎক্ষণিক আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, এত স্বল্প সময়ে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে সারাদেশে পাঠানো সম্ভব নয়। এ কারণে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করে নতুন প্রশ্নপত্র ছাপাতে বোর্ড কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার স্বার্থে আমরা আর কোনও ঝুঁকি নিতে চাই না। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ভুল প্রশ্নপত্র দেওয়ার সঙ্গে যারা দায়ী ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০