শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক আবদুল মান্নান হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন।
এ সময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৫ জনের প্রত্যককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, আলাউদ্দিন, আবদুল আজিজ, রিয়াজ হোসেন, ফয়সাল ও নুরআলম। এদের মধ্যে আলাউদ্দিন ও নুরআলম পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ ডিসেম্বর রায়পুরের চরপাতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আলাউদ্দিন ও আবদুল আজিজের নেতৃত্বে কৃষক আবদুল মান্নানের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে তারা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে সংকটাপন্ন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণের পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একই দিন নিহতের ছেলে মো. রাজু বাদি হয়ে আলাউদ্দিনকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ রায়পুর থানায় মামলা দায়ের করেন।
পরে পুলিশ ২০১৩ সালে জুন মাসে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌশলী লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১