শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

“আমার সঙ্গে বিছানায় না গেলে তোমার কেরিয়ার নষ্ট করে দেব”

বিনোদন ডেস্ক :


ক্যাম্পেনের দ্বারা অনুপ্রাণিত হয়ে বলিউডের বহু অভিনেতা, অভিনেত্রী মুখ খুলেছেন৷ অবশ্য এই ক্যাম্পেন ছাড়াও অনেকে বিভিন্ন সময় নিজের জীবনের ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন৷

কখনও কালকি কোচলিন, কখনও কঙ্গনা রানাওয়াত, আবার কখনও ডেইজি ইরানি৷ বাস্তবে এমন বহু অভিনেত্রীই যৌন নিগ্রহের শিকার হয়েছেন৷ সাহস করে একে একে সবাই সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে৷ সঙ্গে ভারতের প্রতিটি মহিলাকে যৌন হেনস্থা, নিগ্রহের বিরুদ্ধে আওয়াজ তুলতে বলেছেন৷

সম্প্রতি মারাঠি অভিনেত্রী ঊষা যাদব একটি সাক্ষাৎকারে জানান ইন্ডাস্ট্রিতে তিনি যখন একেবারে নতুন ছিলেন তখন একজন প্রযোজক তাঁকে সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দেন৷ ঊষা এই প্রস্তাব ফিরিয়ে দিতেই সেই প্রযোজক হুমকি দেয় তাঁর কেরিয়ার নষ্ট করে দেওয়ার৷

ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথমের দিকে ঊষারও সময় লেগেছিল নানান সমস্যা কাটিয়ে উঠতে৷ আজ সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী৷ মারাঠি ছবি ‘ঢগ’এ অভিনয় করে ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত হন৷ বলিউডের ‘ট্র্যাফিক সিগনাল’ ছবিতেও অভিনয় করেছেন এই নায়িকা৷

তবে এই পথচলা মোটেই সহজ ছিল না৷ একবার একটি ফিল্মের জন্য এক প্রযোজকের সঙ্গে দেখা করতে হয় তাঁকে৷ আর পাঁচটা সাধারণ মিটিংয়ের মতই হওয়ার কথা ছিল৷ তবে প্রযোজকের প্রশ্নে অবাক হয়ে যান ঊষা৷

ব্যক্তিটি ঊষাকে বলেন, ছবিতে সুযোগ পেতে গেলে পরিবর্তে কিছু দিতেও হয়৷ প্রথমেই তিনি ভেবেছিলেন টাকা পয়সার ব্যাপার৷ টাকার বিনিময় হয়তো তাঁকে এই ছবির চরিত্রটি কিনে নিতে হবে৷ পয়সার বিনিময় তিনি সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পাবেন৷ কিন্তু অভিনেত্রী জানিয়ে দিলেন তাঁর কাছে কোন টাকা নেই৷ নিজের প্রতিভার জোরেই যেকোনও ফিল্মে চান্স পেতে চান৷

সঙ্গে সঙ্গে সেই প্রডিউসার বলে ওঠেন, ” না না! এটা টাকা পয়সার ব্যাপার না৷ তুমি ভুল বুঝছো৷ দেখ তুমি হয়ত জানো যে আমার তোমায় বেশ পছন্দ, আর আমি তোমার সঙ্গে সেক্সুয়্যাল সম্পর্কে আগ্রহী৷” এতটাই নির্লজ্জের মত কথাটা বলতে দেখে খানিক অবাক হয়ে এই প্রস্তাব ফিরিয়ে দেন ঊষা৷

পর মুহূর্তে গলার স্বর পাল্টে যায় লোকটির, ” আমার প্রস্তাবে রাজি না হওয়া মানে এই ছবিতে তোমার কোনও জায়গা নেই৷ শুধু এই ছবি কেন, কোনও ফিল্মেই আর কাস্ট করা হবে না তোমাকে৷” বলে হুমকি দিলেন নায়িকাকে৷

তবে এতে দমে যাননি ঊষা, সাহসিকতার পরিচয় দিয়ে বললেন, “আমার মনে হয়না আপনার অতও ক্ষমতা আছে বলে৷”

যৌন নিগ্রহ, কাস্টিং কাউচ নিয়ে বলিউডের বহু অভিনেত্রীরা তো মুখ খুলেছেন সঙ্গে বেশ কিছু অভিনেতারাও পাশে এসে দাড়িয়েছেন৷ যেমন ফারহান আখতার, অনুরাগ কাশ্যাপ৷

সুত্র : কলকাতা ২৪

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮