সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিচ্ছেদের ৩৫ দিনের মাথায় বিয়ে করলেন কাঞ্চন

বিনোদন ডেস্ক :

বিয়ের কথা আগেই শোনা গিয়েছে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসলেন পশ্চিমবঙ্গের অভিনেতা কাঞ্চন মল্লিক। বিচ্ছেদের ৩৫ দিনের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ইতোমধ্যে তাদের বিয়ের ছবি গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে। শ্রীময়ী জানান, গত ১৪ ফেব্রুয়ারি (ভ্যালেন্টাইন ডে) বিয়ের আনুষ্ঠানিকতা সস্পন্ন করেন দুজন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে শ্রীময়ী বলেন, ‌‘এখনও বিশ্বাস করতে পারছি না, মিস থেকে মিসেস হয়ে গেছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দুজন মিলে সামনের দিনগুলো আরো ভালোভাবে কাটানোর কথাই ভাবছি।’

তিনি আরো বলেন, আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হবে। কোথায় অনুষ্ঠান হবে তা এখনো ঠিক হয়নি। আপাতত এখন মায়ের কাছে রয়েছি। ৬ মার্চের পর থেকে দুজন একসঙ্গে থাকা শুরু করব।

কাঞ্চন যে শ্রীময়ীকে বিয়ে করতে পারেন তা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। দুজনের সম্পর্কেও কোনো রাখঢাক ছিলো না। তবে এতদিন তাতে বাধা ছিলো পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ। গত ১০ জানুয়ারি কাঞ্চন-পিঙ্কির আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরপর কার্যত আর কোনো বাধা রইলো না দুজনের মধ্যে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31