শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

নতুন গানে নতুন রূপে মিম

 বিনোদন প্রতিবেদক :


এর আগেও যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা সাহা মিম। এবার একই ধারার ছবিতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে। আগামী ঈদুল ফিতরে মুক্তির প্রতীক্ষিত তাদের অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান’। রাজা চন্দ পরিচালিত এ ছবিটির প্রায় অর্ধেক শুটিং এখনো বাকি।এরইমধ্যে গত রোববার মুক্তি পেলো ছবিটির ‘মাশাআল্লাহ’ শিরোনামের একটি গান। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার নতুন ইউটিউব চ্যানেল জাজ মিউজিক ও কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্টের চ্যানেলে একইসঙ্গে প্রকাশ পেয়েছে গানটি। মিম ও জিতের লিপে যাওয়া এ গানে কণ্ঠ দিয়েছেন ভারতের দেব নেগি ও আকৃতি কাক্কার। রাজা চন্দের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন স্যাভি। কোরিওগ্রাফি করেছেন জয়েশ প্রধান। ‘সুলতান-দ্য সেভিয়র’ ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে প্রযোজনা করেছে জিতস ফিল্ম ওয়ার্কস ও সুরিন্দর ফিল্মস।

এদিকে শুটিংয়ের বাইরে একটু ফুসরত পেলেই দেশ-বিদেশ ঘুরে বেড়ান মিম। পুরো পরিবার নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় তাকে। ফেসবুকে নিজেদের ভ্রমণের ছবিও আপলোড করেন এই লাক্সসুন্দরী। সম্প্রতি তিনি ঘুরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র হলিউডে। সেখান থেকে তিনি জানান, হলিউডের ইউনিভার্সাল স্টুডিও, হলিউড স্টুডিও এবং ডিসনি ওয়ার্ল্ডে ঘুরে বেড়িয়েছেন তিনি।

মিম জানান, ৫ এপ্রিল পুরো পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন। হলিউডের স্টুডিওগুলোতে ঘুরতে পেরে বেশ ভালো লেগেছে তার। যেখানে হলিউডের বিশাল বাজেটের ছবিগুলোর শুটিং হয়, সেই জায়গাগুলোর সৌন্দর্য মুগ্ধ করেছে এই বাঙালি ললনাকে। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় অবস্থান নিয়েছেন মিম। ২ মে পরিবার নিয়ে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮