মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
প্রতীকি ছবি

তোমার স্কার্টের নীচে কী আছে আমাদেরকে দেখাও

এক্সক্লুসিভ ডেস্ক :


তাঁর ‘অপরাধ’ ছিল শুধুমাত্র স্কার্ট পরা। তার জন্য দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় দুই যুবকের হাতে হেনস্থা হতে হয়েছে তাঁকে। তাঁর স্কুটার থামিয়ে স্কার্ট ধরে টানাটানিও করা হয়। তবে কোনও ক্রমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন নির্যাতিতা।ঘটনাটি ঘটেছে ইন্দোরের। গত সোমবার সকালে স্কার্ট পরে স্কুটার নিয়ে বেরিয়েছিলেন ওই তরুণী। রাস্তায় মোটরবাইকে চড়া দুই যুবক তাঁকে উদ্দেশ্য করে কটুক্তি করে। স্কুটার থামিয়ে তাদের জবাব দেয় তরুণী।

এরপরই অভিযুক্তরা স্কুটার থেকে জোর করে তাঁকে নামিয়ে স্কার্ট ধরে টানে আর বলে, ‘দেখাও তোমার স্কার্টের নীচে কী আছে’। এরপর কোনও ক্রমে সেখান থেকে পালিয়ে সম্মান রক্ষা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা নিয়ে টুইট করেন তিনি। লেখেন, ‘আমার শরীরের ক্ষত সেরে যাবে। কিন্তু আমার মনে যে ক্ষত রয়েছে তা কোনও দিন শুকোবে না।’

ওই তরুণী একজন মডেল এবং অভিনেত্রী। তিনি আরও লেখেন, ‘শুধুমাত্র স্কার্ট পরার জন্য হেনস্থা হতে হবে কোনও দিন ভাবিনি। আমি কী পরব তা সম্পূর্ণ আমার অধিকার। তার জন্য হেনস্থা করার অধিকার কারও নেই।’ রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকার সময় যে ব্যক্তি তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তিনিও স্কার্ট পরাকেই দোষারোপ করেন। সে ঘটনা তাঁকে আরও বেশি কষ্ট দিয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে তাঁর টুইট কয়েক শো বার রি-টুইট করা হয়। ইন্দোর পুলিশের ডিআইজি হরিনারায়ণ চারি মিশ্র টুইট করে তাঁকে জবাবও দেন এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন। এছাড়াও বহু মানুষ তাঁর পাশে দাঁড়ান।

তরুণী পরে একটি টুইটে তাঁদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যাঁরা আমার পাশে দাড়িয়েছেন। আমি খুবই সাধারণ একটি মেয়ে। আমি চেয়েছিলাম আমার ঘটনা যেন সকলে জানতে পারেন। শুধুমাত্র আমার জন্য নয়, সেই সমস্ত মেয়েদের জন্য যাঁরা নিজের হয়ে কথা বলতে, প্রতিবাদ করতে ভয় পান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০