শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

কাতার মাতাবেন জয়া চৌধুরী

বিনোদন প্রতিবেদক :


জয়া চৌধুরী। অভিনয়ের জগতে একজন পরিচিত মুখ। সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক ছবিতে কাজ করার মধ্য দিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জয়া চৌধুরী।‘চার অক্ষরের ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার পথচলা শুরু। গুণী পরিচালক চাষী নজরুল ইসলামের হাত ধরেই পদার্পন চলচ্চিত্রে। ইতিমধ্যে অনেকগুলো চলচ্চিত্রে কাজও করেছেন। বর্তমানে কাজ করছেন ‘বাঘিনী’ চলচ্চিত্রে।

ছোটবেলা থেকেই নাচে পারদর্শী ছিলেন জয়া। তাইতো নাচের তালে আগামি ১০ই মে কাতার মাতাতে যাচ্ছেন তিনি। বাংলা ও আরবী কয়েকটি গানের সঙ্গে পারফর্ম করবেন তিনি।

জয়া বলেন, আগ্রহ, আত্মবিশ্বাস, ধৈর্য্য আর চেষ্টাই পারে জীবনের যেকোন কর্মের সফলতার দ্বারে পৌঁছাতে।উল্লেখ্য, চলচ্চিত্রে কাজ করার জন্য ফাইট নাচ ও অভিনয় শিখেছেন। সিঙ্গাপুরে অভিনয়ের জন্য কয়েকটি কোর্স করেছেন জয়া চৌধুরী। পরিপূর্ণ ফাইটার হিসাবে নিজেকে তৈরি করেছেন জয়া। ‘বাঘিনী ‘ ছবিতে জয়াকে অ্যাকশন নায়িকা হিসাবে দেখা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮