বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অর্ধনগ্ন করে একই ঘরে পুরুষ-মহিলার মেডিকেল টেস্ট!

আন্তর্জাতিক ডেস্ক :


পৃথিবীর প্রায় সব দেশেই পুলিশে চাকরির আগে মেডিকেল টেস্টের মুখোমুখি হতে হয়। এটা নিয়ে কোথাও কোনো বিতর্ক নেই। কিন্তু তাই বলে অর্ধনগ্ন করে এক ঘরে নারী-পুরুষের মেডিকেল টেস্ট নিশ্চয় কারও কাম্য নয়। তবে এমন ঘটনার সাক্ষি হয়ে বিতর্কের জন্ম দিল ভারতের মধ্যপ্রদেশের ভিন্দের জেলা হাসপাতাল।

নারী চাকরিপ্রার্থীদের সামনেই অর্ধনগ্ন অবস্থায় পুরুষ চাকরিপ্রার্থীদের মেডিকেল টেস্ট নেওয়া হচ্ছে। আবার নারীদের জন্য নেই কোনো নারী চিকিৎসক এবং নার্স। মেডিকেল টেস্টের এই অব্যবস্থার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। চাপে পড়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ভিন্দ জেলা হাসপাতাল প্রশাসন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভিন্দ জেলা হাসপাতালে চারজন নারী চিকিৎসক আছেন। তাদের মধ্যে তিনজনই ছুটিতে রয়েছেন। অন্য নারী চিকিৎসককে এই মেডিকেল টেস্ট নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র : নিউজ ১৮.কম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০