বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এক নারীর ১১ স্বামী, অতঃপর পাথর ছুড়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :


একসঙ্গে একাধিক স্বামী রাখার অভিযোগে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব পরিচালিত একটি আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় শুকরি আব্দুল্লাহি ওয়ারসামে নামে এক নারীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আগের স্বামীদের সঙ্গে বিচ্ছেদ ছাড়াই ১১ বার বিয়ে করার অভিযোগ আনা হয়। ওয়ারসামের ঘাড় পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর ছুড়ে হত্যা করা হয় বলেও খবরে বলা হয়েছে। আল-শাবাবের যোদ্ধারা তাকে পাথর ছুড়েছে।উল্লেখ্য, আল শাবাব শরীয়া আইনের কট্টর অনুসারী। তারা সোমালিয়ার একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে ও ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে প্রায়ই রাজধানীতে হামলা চালায়।

লোওয়ার শাবেল অঞ্চলের জন্য নিযুক্ত আল-শাবাবের গভর্নর মোহাম্মদ আবু ওসামা বলেন, শুকরি আব্দুল্লাহি ও তার নয় স্বামীকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে তার বৈধ স্বামীও ছিলেন। তাদের প্রত্যেকেই তাকে নিজের স্ত্রী বলে দাবি করেন।

আল-শাবাব পরিচালিত একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মোগাদিশু থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের সাবলালের আদালতে হাজির করার সময় শুকরি আবদুল্লাহি ‘নিখুঁত’ স্বাস্থ্যের অধিকারী ছিলেন। শুকরি আদালতে নিজের দোষ স্বীকার করেছিলেন বলেও জানিয়েছে তারা।

সুত্র : বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০