সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ট্যালেন্টপুল বৃত্তি লাভ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপির লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালের পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ শিক্ষার্থী মেধা তালিকায় ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। এ উপলক্ষে সোমবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে মেধাবী এই ৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৩ শিক্ষার্থীরা হলো, অভিষেক ভৌমিক অংকন, মোহাম্মদ সজিব ও তানভীর হোসাইন।

পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুতুল রানী সাহা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব দেবনাথ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইসমাইল হোসেনসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। এ সময় বিদ্যালয়ে অধ্যয়নরত বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এ দিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুতুল রানী সাহা সাংবাদিকদের কাছে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি জানান, ৩শ’ শিক্ষার্থী নিয়ে শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট মোকাবেলা করে চলতে হচ্ছে বিদ্যালয়টিকে। সবচেয়ে বেশি সমস্যা শ্রেণিকক্ষের অভাব। জরাজীর্ণ এবং ভাঙা টিনসেড ঘরটি সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কার করা যাচ্ছেনা। এতে কোমলমতি শিক্ষার্থীদের একই শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসতে হয়। ওই টিনসেড ঘরটি মেরামত করতে পারলে শ্রেণিকক্ষের সংকট দূর হতো। পাশাপাশি ৮ জন শিক্ষকের স্থলে শিক্ষক আছেন ৬ জন। এতে শ্রেণি কার্যক্রম চালাতে শিক্ষকদের হিমশিম খেতে হয়। সমস্যাগুলো নিরসনে সংশ্লিষ্ট বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অভিভাবকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930