সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

লক্ষ্মীপুর প্রতিনিধি :

একটি পোষা পাখি মরে যাওয়া নিয়ে কান্না করায় ছোট ভাই বাবুকে (১০) মারধর করে বড় ভাই আল-আমিন (১৪)। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ছুরি এনে বড় ভাইয়ের বুকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত আল আমিন একই এলাকার জাফর আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুর একটি পোষা পাখি ছিল। ওই পাখিটি বুধবার সকালে বিড়ালে মেরে ফেলে। এ ঘটনায় বাবু সারাক্ষণ কান্নাকাটি করছিল। তাকে কান্না থামাতে বলায় বড় ভাই আল-আমিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে তার বুকে আঘাত করে। পরে আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31