বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রোহিঙ্গা সমস্যার সমাধানে পাশে থাকবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :


ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রশাসক মার্ক অ্যান্ডু গ্রিন বলেছেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। সামাজিক বৈষম্য দূর করতে আমি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ দেশটিতে এটিই এখন প্রধান সমস্যা।

বৃহস্পতিবার (১৭মে) সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে আমেরিকান ক্লাবে রোহিঙ্গাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এর আগে ১৪ মে মার্ক অ্যান্ড্রু গ্রিন বাংলাদেশে আসেন। ১৫ মে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার মিয়ানমারের উদ্দেশে রওনা দেবেন তিনি।

অ্যান্ড্রু গ্রিন বলেন, এ সমস্যা নিরসনে তারা যেন দ্রুত পদক্ষেপ নেয় মিয়ানমার সরকারের কাছে আমি সেই আহ্বান জানাব।

তিনি বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের ওপর দিয়ে বয়ে চলা ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেছি। তারা সহিংসতার শিকার হয়েছেন। তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে। মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক কমিউনিটির আরও বেশি মনোযোগী হওয়া উচিত।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০