রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দ্বিতীয় ধরলা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৯৫০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় ধরলা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন তিনি। সেতুটির নামকরণ করা হয়েছে ‘শেখ হাসিনা ধরলা সেতু’।সেতুর উদ্বোধনকে ঘিরে ধরলার পূর্ব পাড়ের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলাসহ গোটা জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সেতুর পূর্ব পাড়ে আছিয়ার বাজার এলাকায় উদ্বোধনী ফলক স্থাপন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শনসহ সমাবেশের আয়োজন করা হয়।

সেতুটি চালু হওয়ায় প্রায় ১০ লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো। এই সেতুর মাধ্যমে ওই এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সৈয়দ আবদুল আজিজ জানান, সারাদেশের সঙ্গে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী- এই তিন উপজেলাসহ সোনাহাট স্থলবন্দরের সড়কপথের দূরত্ব কমাতে ফুলবাড়ীর শিমুলবাড়ী ইউনিয়নের রামপ্রসাদ ও লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চর কুলাঘাট এলাকায় ধরলা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। এর জন্য স্থানীয় সরকার বিভাগের আওতায় ১৯৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপর এর নির্মাণ কাজ ২০১৪ সালে শুরু হয়ে গত বছর ডিসেম্বরে শেষ হয়েছে।এর আগে ৬৪৮ মিটার দৈর্ঘের প্রথম ধরলা সেতু নির্মাণ করা হয়েছে। এটিরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০