সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের জরিমানা

প্রতিনিধি, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভেজাল, পঁচা-বাঁশি, অনুমোদনহীন মালামাল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে তাদের এই জরিমানা করা হয়। রোববার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বিএসটিআই লক্ষ্মীপুর জেলা অফিসার রাজিব দাসগুপ্ত, জেলা মার্কেটিং অফিসার মনির হোসেন ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের এএসআই ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের শ্রমিক হোটেল ৭ হাজার, ৪টি মুদি দোকান যথাক্রমে তাহের ষ্টোর ৭ হাজার, খোরশেদ ষ্টোর ৭ হাজার, ভাই ভাই ট্রেডার্স ৫ হাজার, কাসেম ষ্টোর ৫ হাজারসহ সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ইউছুপ নামের এক মাংস ব্যবসায়ীর দোকানে বাঁসি মাংস রাখায় বেশকিছু মাংস খালে ফেলে দেওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930