সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে সর্বদলীয় সম্প্রীতির বন্ধনে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতীয় পার্টির ইফতার পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চন্দ্রগঞ্জস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে ইউনিয়ন জাতীয় পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন ও একেএম মহিউদ্দিন খোকন, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ, জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য কাজী মামুনুর রশিদ বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মানিক।

জাতীয় পার্টির এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে সর্বদলীয় নেতৃবৃন্দের উপস্থিতির মাধ্যমে স্থানীয় রাজনীতিতে একটি সম্প্রীতির সেতুবন্ধন তৈরী হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। এ সময় বক্তারা হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলকে বাংলাদেশের উন্নয়নে একটি মাইলফলক হিসাবে উল্লেখ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930