বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামের পিতা-মাতা হারা সেই মেধাবী ছাত্রী আয়েশা আক্তারের পাশে দাঁড়ালেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলী। মঙ্গলবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে আয়েশার হাতে ৪ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলী আয়েশা আক্তারকে কলেজে ভর্তির জন্য সাময়িক চেকটি প্রদান করেন। ভবিষ্যতে আয়েশার পড়াশুনার জন্য আরো সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, আয়েশার শিক্ষক ঝাউডগি দাখিল মাদ্রাসার সহকারি সিনিয়র শিক্ষক আবু তাহের।

এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মজিবুর রহমান, আলোকিত পাঠাগারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আরিফ চৌধুরী শুভ প্রমুখ।

উল্লেখ্য যে, আয়েশা আক্তার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪.৮৫ অর্জন করে। ইতোমধ্যে লক্ষ্মীপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তির সুযোগ পায় আয়েশা। দাখিল পরীক্ষায় আয়েশা তার মাদ্রাসার সর্বোচ্চ ফলাফল অর্জন করে। দাখিল পরীক্ষার এক মাস আগে তার মা মারা না গেলে আয়েশা জিপিএ-৫ অর্জন করতো বলে জানান, তার শিক্ষক ও সহপাঠীরা। অর্থনৈতিক সমস্যার কারণে কলেজে ভর্তির অনিশ্চয়তায় আয়েশাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০