মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে লঞ্চ সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে লঞ্চ সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদ। মঙ্গলবার সকালে পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক কিলোমিটার জুড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরিষদের আহ্বায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পলোয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বারের সাবেক সভাপতি কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ শামছুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর নৌ-বন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মাষ্টার প্রমূখ।

বক্তারা বলেন, পাশের জেলা চাঁদপুরে লঞ্চ সার্ভিস থাকলেও লক্ষ্মীপুর টু ঢাকা কোন লঞ্চ সার্ভিস নেই। সম্প্রতি বর্তমান সরকার জেলার প্রায় ২০ লক্ষ মানুষের সহজ যাতায়াতের জন্য মেঘনা উপকূলীয় এ অঞ্চলে লঞ্চ সার্ভিস চালুর ঘোষণা দেন। যেটি হলে যাতায়াত ব্যবস্থার সার্বিক উন্নতি হবে। অন্যদিকে সহজ ও স্বল্প খরচে সয়াবিন রপ্তানি এবং সয়াবিন কেন্দ্রীক শিল্প কারখানা গড়ে উঠবে।

মানববন্ধন অংশ নেয় দলমত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সংগঠনসহ জেলার সর্বস্তরের পেশাজীবী মানুষ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১