সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
গতকাল বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়ায় পথসভা করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে : হাশেম রেজা

আকাশবার্তা ডেস্ক : 


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়ায় গতকাল মঙ্গলবার বিকালে পথসভা করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জননেতা হাশেম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে হাশেম রেজা বলেন, যে নেতার জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। তারই সুযোগ্য কন্যা তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে মাদকের কবল থেকে যুবসমাজ তথা দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১-র যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ গ্রহণ করেছেন তা বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে আবারো আ.লীগকে ক্ষমতায় আনতে হবে। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বর্তমান প্রজন্মকে মাদকমুক্ত করতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, পরমকরুণাময় আল্লাহ তায়ালার কৃপায় জননেত্রী শেখ হাসিনা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন প্রদান করেন আর আপনারা যদি আমাকে বিজয়ী করে মহান জাতীয় সংসদে পাঠাতে পারেন তাহলে আমি আপনাদের সাথে নিয়ে এ এলাকার চিরচেনা তোষামোদের রাজনীতির গতি-প্রকৃতি পাল্টে দেবো। তখন কোনো মানুষকে এমপির কাছে যাওয়া লাগবে না, এমপিই জনগণের প্রয়োজনে তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। প্রতিদিনের একটি নির্দিষ্ট সময় আমি জনগণের জন্য উন্মুক্ত করে দেবো, তারা সেই সময় আমাকে অবশ্যই তাদের পাশে পাবে। এলাকার হাট-ঘাট, বিল-বাঁওড়, সকল প্রকারের টেন্ডার সকলের জন্য উন্মুক্ত থাকবে, কোনো রকমের চাকরি বা নিয়োগবাণিজ্য, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিবাণিজ্য হবে না এটা এলাকার সর্বসাধারণের প্রতি আমার ওয়াদা। একাধিক স্থানে উপস্থিত জনতার সাথে বুকে বুক মিলিয়ে আবেগতাড়িতকণ্ঠে তিনি বলেন, আমি আপনাদেরই একজন হিসাবে এলাকাবাসীর মাঝে স্থান করে নিতে চাই।
সারাজীবন এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে আপনাদের সেবা করে কাটিয়ে দিতে চাই। পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিতে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, নাটুদহ ইউনিয়ন আ.লীগ নেতা জসিমউদ্দীন মেম্বর, নতিপোতা ইউনিয়ন আ.লীগ নেতা মহাম্মদ আলী, ডাক্তার ছুটি, যুবলীগ নেতা ফয়সাল আহাম্মেদ, জাহিদুল ইসলাম শাহবুদ্দীন, আব্দুল কাদের, শফিকুল, আশা, আব্দুল হাই, সাইদুর রহমান, আবুল হাশেম, ইব্রাহীম হোসেন, রিপন আলী, জহিরুল হক, ছাত্রলীগ নেতা রঞ্জু, আলামিন, সজীব, বকুল, মানিক, রিপন, জামাল প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১