শুক্রবার ২৯শে মে, ২০২৬ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

মর্মাহত অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক :

ঢালিউড কন্যা অপু বিশ্বাস ভীষণ মর্মাহত হয়েছেন। প্রকাশ্যে না এলেও দুই সপ্তাহ হলো বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ফিরে এলেন তিনি।

সেই খবর প্রকাশ হচ্ছে নানা গণমাধ্যমে। কিন্তু তাঁর অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কতিপয় অনলাইন সংবাদ পোর্টালগুলোতে তাঁকে নিয়ে প্রকাশিত কিছু খবর কষ্ট দিয়েছেন তাঁকে। সেসময় ওই খবরগুলোতে কান না দিলেও, এখন মুখ খুললেন তিনি।

গত বছরের ১৫ ডিসেম্বরে ফেসবুকে ছড়িয়ে পড়ে এক গুজব। সেই দিন নাকি ছিল অপু বিশ্বাসের বিয়ে! বর যশোরের তন্ময় বিশ্বাস। উত্তরার এক বাসায় তাঁদের বিয়ে। ফেসবুক থেকে কয়েকটি অনলাইন পোর্টালে ভাইরাল হয় সেই খবর।

অপুর নজরে এলেও তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারেননি তিনি। ফিরে এসে ওই খবরকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন এই নায়িকা।

মুঠোফোনে অপু বিশ্বাস বলেন, ‘মানুষগুলো আজব। কার সঙ্গে যে কার বিয়ে দিয়ে দিচ্ছে …। সেই খবর আবার এত সুন্দর করে বানিয়ে বানিয়ে ফেসবুকে প্রচার করল। পরে কয়েকটি অনলাইন পোর্টাল সেগুলো প্রচার করল। একবারও সত্য-মিথ্যা যাচাই করল না। খুব কষ্ট পেয়েছি আমি।’

সম্প্রতি এই নায়িকাকে নিয়ে প্রকাশিত হয় আরও এক খবর। অপু বিশ্বাস আত্মহত্যা করেছেন। খবরের সত্যতা জানতে বিভিন্ন জায়গা থেকে একের পর এক আসতে থাকে সংবাদপত্রের দপ্তরে। এ ধরনের গুজবে মর্মাহত অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘মৃত্যুর মতো স্পর্শকাতর একটা বিষয় নিয়েও গুজব রটানো হলো! আমার কাছে মনে হয়, ফেসবুকের মাধ্যমে যাঁরা এসব গুজব ছড়ায়, তাঁরা মানসিকভাবে অসুস্থ। এটা কি গুজব ছড়ানোর জায়গা? ফেসবুকে এসব দেখে আমার ছোট মামা ভারত থেকে ফোন করে কেঁদে ফেলেছিলেন।’

এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘এখন কিছুই বলব না। আমাকে আরও কিছুদিন সময় দিন। আমি বের হব, সবার সামনে আসব। তখন এসব ব্যাপারে জানাব আপনাদের।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১