সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :


জেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাহাজান আলী।

এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন, মমতাজ বেগম, সলীল ব্যানার্জি, আবুল কাশেম মাষ্টার, আবদুল খালেক, আবদুল ওয়াহেদ প্রমুখ।

জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০১৭-২০১৮ অর্থবছরে ৪৮টি সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ৮ লাখ ৪০ হাজার টাকা, রোগী কল্যাণ ৫টি সমিতিকে ১০ লাখ ৫০ হাজার টাকা, সমন্বয় পরিষদ ১টিকে ১ লাখ ৯০ হাজার টাকা, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি ১টিকে ১ লাখ ৪৫ হাজার, জেলা সমাজ কল্যাণ পরিষদ ১টিকে ৫ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৫৬টি বিভিন্ন শ্রেণির স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে মোট ২৭ লাখ ৭৫ হাজার টাকার একাউন্টপেয়ী অনুদানের চেক বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান নির্বাহীদের হাতে অনুদানের এসব চেক তুলে দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমাজকে সুন্দর করার জন্য মাদক বিরোধী, বাল্য বিবাহ. শিক্ষা এবং ইভটিজিংসহ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০