মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

পুলিশের দুই ডিআইজি-পাঁচ এসপিকে বদলি

আকাশবার্তা ডেস্ক :


বাংলাদেশ পুলিশের দুইজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পাঁচ পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দুইটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলিকৃতদের মধ্যে- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (টিআর পদে) এবং রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিমকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. কামরুল আমীনকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, গাজীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফদ্দীন শাহীনকে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১