সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

স্বাধীনতা বিরোধীরাই কোটা প্রথার নামে অরাজকতা সৃষ্টি করছে : লক্ষ্মীপুরে মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী

প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) :


মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, স্বাধীনতা বিরোধীরাই কোটা প্রথার নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল দেখে স্বাধীনতা বিরোধীরা ইর্শান্বিত হয়ে পড়েছে। বাংলাদেশে মুসলিম-হিন্দুসহ সকল সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে-হাত রেখে সরকারের উন্নয়নকে সহযোগিতা করেছে। যার মাধ্যমে সম্প্রদায়গুলোর মধ্যে ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরী হয়েছে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার রতনপুর গ্রামে শ্রী শ্রী জিও মন্দিরের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শ্রী শ্রী হরেকৃষ্ণ জগন্নাথ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, সংঘের সভাপতি প্রফুল্ল কুমার নান্টু বণিক।

বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, উপজেলা আ.লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ইউসুফ, সাবেক মেয়র বেলাল আহমেদ, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কুমার সাহা প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, মহাজোট সরকার মাদক, ঘুষ, দুনীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গৃহহীনদের গৃহ নির্মাণ, ভূমিহীনদের ভূমি ইজারাসহ মানুষের কল্যাণে কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০