শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

দুই অভিযানে শাহজালালে দেড় কেজি সোনা জব্দ

আকাশবার্তা ডেস্ক : 


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩ লাখ টাকার প্রায় দেড় কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীর মলদ্বার থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ সোনার ওজন এক কেজি। এ ছাড়া চট্টগ্রাম থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৪৬৪ গ্রাম ওজনের দুটি সোনার বার জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. সহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, শুক্রবার (১৩ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (ফ্লাইট নম্বর বিজি-০৮৯) আসা এক যাত্রীর মলদ্বারে লুকানো ১০টি স্বর্ণবার জব্দ করা হয়। এসব সোনার ওজন এক কেজি। জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। ওই যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার পর শুল্ক গোয়েন্দার দলটি তাকে আটক করে।

আটকের পরও জিজ্ঞাসাবাদে যাত্রী সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যাত্রী বিষয়টি স্বীকার করেন। এরপর বিশেষ কায়দায় তাকে ব্যায়াম করিয়ে এবং রুটি, কলা, জুস ও পানি খাইয়ে শুল্ক গোয়েন্দা দল তার মলদ্বার থেকে ১০টি সোনার বার বের করে আনে। আটক যাত্রীর নাম মনকির আহম্মেদ। আটক হওয়া সোনার বারের দাম প্রায় ৫০ লাখ টাকা। ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করে নিয়মিত মামলায় এজাহার দাখিল করা হয়েছে।

শনিবার(১৪ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে চারটি সোনার বার আটক করা হয়। আটক করা সোনার ওজন ৪৬৪ গ্রাম। তারা চট্টগ্রাম থেকে বিএস ৩২২ বিমানযোগে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। চট্টগ্রাম থেকে আসা ছয়জন যাত্রীকে তল্লাশি করে দুজনের কাছ থেকে প্যান্টের কোমরের মাঝে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার ও জব্দ করা হয়।

আটক দুই যাত্রী আলাদা আলাদা লিখিত বিবৃতিতে জানিয়েছেন, সোনার বারগুলো তাদের নয়। কিছু অর্থের বিনিময়ে ওই সোনার বারগুলো দুবাই থেকে আসা এক যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে তাদের দিয়ে বহন করার জন্য দিয়েছিলেন। আটক সোনারবারের মোট দাম প্রায় ২৩ লাখ ২০ হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১