সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :


“সবুজে বাঁচি, সবুজে বাঁচাই, নগরÑপ্রাণÑ প্রকৃতি সাজাই” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ‘বৃক্ষ রোপন অভিযান, বৃক্ষ মেলা ও ফলদ বৃক্ষ রোপন পক্ষ-২০১৮” এর আয়োজন করা হয়েছে।

স্থানীয় বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার (২১ জুলাই) সকালে এসব কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সহকারি বন সংরক্ষক মো. মফিক উল্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ প্রমুখ। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নিয়ে প্রায় অর্ধশত স্টল বসে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আগামী ২৮ জুলাই শেষ হবে এ মেলা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31