সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মেঘনার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙন রোধের দাবিতে ও নিন্মমানের তীর রক্ষা বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৪জুলাই) দুপুরে ‘কমলনগর সুরক্ষা ফোরাম’ উপজেলার খায়েরহাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করে। এতে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এ সময় নদী ভাঙনের হুমকিতে থাকা স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধে দ্বিতীয় পর্যায়ের তীর রক্ষা বাঁধ দ্রুত নির্মাণ ও সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি জানায়।

জেলার উপকূলীয় রামগতি ও কমলনগর উপজেলায় নদী ভাঙন রোধে ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। তা দিয়ে আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার, রামগতিরহাটে এক কিলোমিটার এবং কমলনগরে এক কিলোমিটার নদীর তীর রক্ষায় বাঁধ নির্মাণের কথা। ২০১৫ সালে সেনাবাহিনী আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার বাঁধ সফলভাবে বাস্তবায়ন করে। কমলনগরের এক কিলোমিটার বাঁধ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণের দাবি থাকলেও তা করা হয়নি। কাজ করেছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নিম্মমানের কাজ হাওয়ায় একবছরে ওই বাঁধে ৬ বার ধস নামে। গত ১৫ জুলাই রাতে ফের ধস নামলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।

প্রসঙ্গত, গত তিন যুগেরও বেশি সময় ধরে কমলনগরে মেঘনা নদীর ভাঙন অব্যাহত হয়েছে। ভাঙনে রাস্তাঘাট-হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, আশ্রয়ণ কেন্দ্র, ঘরবাড়ি ও হাজার হাজার একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।
হুমকির মুখে রয়েছে উপজেলা পরিষদসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা। এমন পরিস্থিতিতে কমলনগরে আরও ৮ কিলোমিটার বাঁধ নির্মাণ জরুরী।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০