বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

৩ সিটিতেই নৌকা এগিয়ে

আকাশবার্তা ডেস্ক : 


কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্র থেকে প্রাপ্ত ফলে তিন সিটি করপোরেশনেই মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

রাজশাহী সিটি : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৩৮ কেন্দ্রের মধ্য ৪০টির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে পেয়েছেন ৪৩,৪৮৮ ভোট এবং বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৮,০০৫ ভোট। রাজশাহীতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৬০ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট সিটি : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্য ২৮টির ফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ১৯,৫৬৭ ভোট এবং বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭,২৭২ ভোট। সিলেটে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২৬ জন ও নয়টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশাল সিটি : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৩ কেন্দ্রের মধ্য ৬টির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৪,২০৮ ভোট এবং বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩৪৭ ভোট। আর বরিশালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। এছাড়া ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৩ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করপোরেশনগুলোতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে তিন সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যে কারচুপি, জাল ভোট, ব্যালট ছিনতাইয়ের অভিযোগ, ছুরিকাঘাত, হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের পাল্টাপাল্টি অভিযোগসহ গুলির ঘটনাও ঘটেছে।এসব ঘটনার জের ধরে বিএনপিসহ কয়েকজন প্রার্থী ভোট বর্জন করে তা বাতিলের দাবিও জানিয়েছেন। ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগের রাজত্ব কায়েম হয়েছে।

ভোট কারচুপির মাধ্যমে নীলনকশার নির্বাচন বাস্তবায়ন করা হচ্ছে। তবে তিন সিটি করপোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করা নিয়ে মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস। পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি এমনটি করছে।তিন সিটি করপোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

সিলেট সিটি করপোরেশন : সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে নগরের বখতেয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। এতে তালহা খান প্রত্যয় (৪৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করে সিলেট সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, এই প্রহসনের নির্বাচন মানি না। এই নির্বাচনে জয়ী হলেও আমি মানি না। এ নির্বাচন বাতিল করে আমি আবারো ভোটগ্রহণের দাবি জানাচ্ছি। কারচুপি, ব্যালট ছিনতাই, এজেন্টকে বের দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।কেন্দ্র দু’টি হলো-২৪ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজী বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সিসিক নির্বাচনে মহানগরের খাজদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের তিনটি কক্ষের ব্যালট পেপার ছিনতাই ও একটি কক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর কক্ষগুলো তালাবদ্ধ করে দেন সংশ্লিষ্ট দুই প্রিজাইডিং অফিসার। সোয়া ঘণ্টা পর আবার ভোটগ্রহণ শুরু হয়। এর আগে জনগণ যে রায় দেবে তা মেনে নেবেন বলে ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। আর বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের সঙ্গে আলাপে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিজের ‘শঙ্কা’র কথা জানান। অন্যদিকে সিসিক নির্বাচনে ভোট দেওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পাশাপাশি বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীরও প্রশংসা করেছেন।

রাজশাহী সিটি করপোরেশন : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে সজল নামে এক আওয়ামী লীগ সমর্থককে ছুরিকাঘাত করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে সজল নামে এক আওয়ামী লীগ সমর্থককে ছুরিকাঘাত করা হয়েছে। রাসিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন তার নিজ কেন্দ্রে ভোট দিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় লিটন সমৃদ্ধ রাজশাহী গড়ার স্বপ্ন দেখান। আর বিজয়ী যে-ই হোক, রাজশাহীর উন্নয়নে একসঙ্গে কাজ করবেন বলেও জানান। আর স্যাটেলাইট স্কুল মাঠ কেন্দ্রে ভোট দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভোট দেননি বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘যে দেশে গণতন্ত্র নেই সেখানে আমার ভোট দিয়ে কোন লাভ নেই, কারো সঙ্গে কোনো ঝামেলাও করতে আমি রাজি নই’।

বরিশাল সিটি করপোরেশন : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখে পুনরায় তফসিল ঘোষণা করে নতুন নির্বাচন দাবি জানিয়েছেন লাঙল প্রতীকের মেয়রপ্রার্থী ইকবাল তাপস (জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত)। আর সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত মেয়রপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তীকে আওয়ামী লীগ মেয়রপ্রার্থীর পোলিং এজেন্টরা শারীরিক লাঞ্ছনা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানিয়েছেন মনীষা চক্রবর্তী। বিসিসি নির্বাচনে নগরের ১০ নম্বর ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জয়নাল আবেদীন ও এটিএম শহীদুল্লাহ কবিরের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে প্রথমে মারামারি ও পরে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওসহ কমিশনের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহাবুব নির্বাচনে কারচুপি ও এজেন্টদের মারধর পর কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১