সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদকে লালকার্ড দেখিয়ে শপথ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদকে লাল কার্ড এবং দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখিয়ে শপথ নিয়েছেন পাঁচ শতাধিক ছাত্রী। বৃহস্পতিবার (০৯আগষ্ট) সকালে শহরের বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে সামাজিক নানা ব্যাধি নিয়ে অনুষ্ঠিত এক সভায় শপথ নেন তারা। অনুষ্ঠানটির আয়োজন করেন, শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল প্রমুখ।

জানতে চাইলে কুমিল্লা জেলা থেকে পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল বলেন, গত ৮মার্চ পঞ্চগড়ের তেতুলিয়া থেকে টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে ভ্রাম্যমাণ সফরের মাধ্যমে এমন প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি। ৫৯তম জেলা হিসেবে বৃহস্পতিবার লক্ষ্মীপুরে কার্যক্রম পরিচালনা করা হয়। ৬০তম জেলা হিসেবে চট্টগ্রামে আগামী শনিবার কার্যক্রম পরিচালনা করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930