সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দ্বিতীয়বারের মতো সিলেটের মেয়র বিএনপির আরিফুল

আকাশবার্তা ডেস্ক : 


দ্বিতীয়বারের মতো সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক। শনিবার (১১ আগস্ট) স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে পাওয়া ফলে আরিফুলকে বিজয়ী ঘোষণা করা হয়।

নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কৃতেশ রঞ্জন দাশ গণমাধ্যমকে জানান, তার কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১০৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ১৭৩ ভোট। এ কেন্দ্রের মোট ভোটার ২২২১ জন।

আর ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তার কেন্দ্রে আরিফুল পেয়েছেন ১০৫৩ ভোট এবং কামরান পেয়েছেন ৩৫৪ ভোট। এ কেন্দ্রের মোট ভোটার ২৫৬৬ জন।

এর ফলে আরিফুল হক চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান চেয়ে মোট ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে বিজয়ী হলেন। আারিফুল মোট ভোট পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ এবং কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭।

এর আগে স্থগিত এ দুই কেন্দ্রে শনিবার সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। ভোটের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দুই বড় দলের প্রার্থী। তবে গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় পাঁচজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

ভোট চলাকালে মেয়র পদে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরী ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরে তারা দু’জনেই শান্তিপূর্ণভাবে ভোট চলার কথা জানান।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই সিলেট নির্বাচনের ভোট চলাকালে গোলযোগের কারণে গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। শনিবার (১১ আগস্ট) মেয়র পদের পাশাপাশি এই দুই কেন্দ্রে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদেও ভোটগ্রহণ করা হয়। ১৩ দিন পর শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট হয় এই দুই কেন্দ্রে। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি ছিল বেশ কম। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে গেছে ভোটার উপস্থিতি বাড়ে দুপুরের পর।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০