সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কমলনগরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী সংবর্ধিত

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে সংবর্ধণা দেয়া হয়েছে। শুক্রবার (২৪আগষ্ট) বিকালে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধণা প্রদান করা হয়। ঢাকাস্থ ‘তোরাবগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিউনিটি’ এ সংবর্ধণার আয়োজন করে। তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিনিয়র নিউজ এডিটর মোঃ আবদুস সহিদ, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও লরেঞ্চ ইউনিয়নের চেয়ারম্যান একেএম নুুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক ও পাটোয়ারিরহাট ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট নুরুল আমিন রাজু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক মোঃ আলাউদ্দিন, নোয়াখালী সরকারি কলেজের অধ্যাপক কামরুল হাসান সবুজ, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবিদন, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহার, প্রধান শিক্ষক নুরুল আলম, নোয়াখালীর সেনবাগ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, অগ্রণী ব্যাংক ভবানীগঞ্জ শাখা ব্যবস্থাপক সাইফুর রহমান মাছুম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরন, সাংবাদিক সানা উল্লাহ সানু, সমাজসেবক আবদুজ্জাহের ভূঁইয়া, ব্যবসায়ী শামছুদ্দিন মানিক, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সেনা সদস্য নিজাম উদ্দিন, মহিউদ্দিন মন্টি প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী, কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈন উদ্দিন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের তানজুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন সোহেল, মোঃ হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তোরাবগঞ্জ এলাকার ২৭ মেধাবি শিক্ষার্থীকে সংবর্ধিত করে স্মারক প্রদান করা হয়।

এ সময় অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, নদী ভাঙ্গা কমলনগর-রামগতির জন্য একটা মহামারি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই কমলনগরে মেঘনার ভাঙ্গনরোধের ২য় পর্যায়ের কাজ শুরু হবে। তিনি মেধাবী সন্তানদেরকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহবান জানান।

সাংবাদিক আবদুস সহিদ বলেন, ভবিষ্যতে এ মেধাবীদেরকে নিয়ে আলোকিত তোরাবগঞ্জ চাই। এ সময় তিনি মেঘনার ভাঙ্গনরোধে রামগতি এবং কমলনগর উপজেলায় সমভাবে কাজ করার জন্য সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের প্রতি অনুরোধ করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়েজ আহমেদ দিপু ও বিশ্ববিদ্যায় শিক্ষার্থী আমজাদ হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930